ইবিতে তরুণ কলাম ও লেখক ফোরামের লেখক সম্মামনা অনুষ্ঠান সম্পন্ন
- সময়: ১২:০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৮

ইবি প্রতিনিধি:‘‘সুপ্ত প্রতিভা বিকাশিত হোক লেখনীর ধারায়‘‘ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করেছে লেখক সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান-২০২৫
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলায়তনে সংগঠনটি এ আয়োজন করে। এসময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও বিদয়ী লেখকদেরকে ক্রেস প্রদান করে।
এ সময় অনুষ্ঠানে তরুণ লেখক ফোরাম ইবি শাখার সভাপতি খায়রুজ্জামান খান সানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মাদ নসরুল্লাহ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আনোয়ারুল করীম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলাম, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. মো: জাকির হোসেন, প্রফেসর ড. কামরুল হাসান
এ সময় প্রধান আলোচকের বক্তব্যে নর্দান ইউনিভার্সিটির সাবেক উপ-উপাচার্য ও বর্তমান কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক ড. আনোয়ারুল করীম বলেন, তরুণরা স্বার্থক, ভাষা আন্দোলনে তরুণরাই রক্ত দিয়েছে, চব্বিশের আন্দোলনেও তরুণরাই নেতৃত্ব দিয়েছে। তিনি তরুণদের লক্ষ্য করে আরও বলেন, কোন বাণী তরুণরা সাধারণের কাছে পৌঁছে দিতে হবে তা তোমাদের জানতে হবে। তোমাদের কোরআনকে ধারণ করতে হবে, কারণ পবিত্র কোরআনেই মানবজাতির সকল সমস্যার সমাধান দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, পাঠকের মৃত্যু ঘটে কিন্তু লেখকের মৃত্যু ঘটে না। কারণ জ্ঞানের আলো স্থায়ী। লেখা সমাজের পরিস্থিতি মানুষের কাছে তুলে ধরে। লেখার মাধ্যমে সমাজকে জানা যায়। লেখার মতো গুণ অন্য কিছুতে নেই। যারা রেঁনেসা ঘটিয়েছে পূর্ব যুগে এবং আধুনিক যুগে প্রত্যেকেই লেখক। লেখক হয় চিন্তাশীল, লেখক হয় শান্তি প্রিয়। তাই, তুমি তোমাকে তৈরি করো লেখক। লেখতে হলে পড়তে হবে। বেশি বেশি পড়বে। তোমরা কল্যাণমূলক লেখা লিখবে। তোমরা এমন কোনো লেখা লিখবে না যা সমাজের অকল্যাণ করে, যা মানুষের মর্যাদাহানি করে এবং যে লেখা থেকে মানুষের উপকার হয় না।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















