৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে তিন হাজার শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস প্রশিক্ষণ ও সনদ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:১৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭৭
ইবিতে তিন হাজার শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস প্রশিক্ষণ ও সনদ

মাশুক এলাহী,ইবি প্রতিনিধি:অর্থনীতিকে সমৃদ্ধ করে একটি উন্নত ও বুদ্ধিবৃত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের জন্য আয়োজিত EDGE-IUICT ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ব্যাগ, নোটবুক ও কলম বিতরণ করা হয়।

আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং আইসিটি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুস্তাকিম মুসুল্লি পিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মু. জাহাঙ্গীর আলম এবং থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। সমাপনী আহ্বান জানান Enhancing Digital Government and Economy (EDGE)–IUICT এর কো-অর্ডিনেটর ড. জসিম উদ্দিন।

জানা যায়,গত ১ বছর আগে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ১১৭টি ব্যাচের তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষণার্থীদের বেসিক কম্পিউটার ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ডেটা অ্যানালাইসিস, ডেটাবেজ ম্যানেজমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিংসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভাগের আওতায় চারটি জেলার ১৩টি ভেন্যুতেও এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং Enhancing Digital Government and Economy (EDGE) প্রকল্পের অর্থায়নে পরিচালিত হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ইবিতে তিন হাজার শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস প্রশিক্ষণ ও সনদ

সময়: ০৯:১৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
ইবিতে তিন হাজার শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস প্রশিক্ষণ ও সনদমাশুক এলাহী,ইবি প্রতিনিধি:অর্থনীতিকে সমৃদ্ধ করে একটি উন্নত ও বুদ্ধিবৃত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের জন্য আয়োজিত EDGE-IUICT ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ব্যাগ, নোটবুক ও কলম বিতরণ করা হয়। আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং আইসিটি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুস্তাকিম মুসুল্লি পিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মু. জাহাঙ্গীর আলম এবং থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। সমাপনী আহ্বান জানান Enhancing Digital Government and Economy (EDGE)–IUICT এর কো-অর্ডিনেটর ড. জসিম উদ্দিন। জানা যায়,গত ১ বছর আগে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ১১৭টি ব্যাচের তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষণার্থীদের বেসিক কম্পিউটার ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ডেটা অ্যানালাইসিস, ডেটাবেজ ম্যানেজমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিংসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভাগের আওতায় চারটি জেলার ১৩টি ভেন্যুতেও এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং Enhancing Digital Government and Economy (EDGE) প্রকল্পের অর্থায়নে পরিচালিত হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.