ইবির থিয়েটারের নেতৃত্বে পিয়াস ও মুজাহিদ
- সময়: ১০:১৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৮

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন বিশ্ববিদ্যালয় থিয়েটারের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বদরুল আমিন পিয়াস এবং বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাধারণ সম্পাদক মাহির আল মুজাহিদ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার উপদেষ্টামণ্ডলী, সাবেক নাট্যকর্মী ও থিয়েটারের অধিকাংশ সদস্যের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে নিম্নোক্ত কর্মপর্ষদ আগামী এক বছরের জন্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এছাড়া কমিটির অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের মধ্যে সহ-সভাপতি শেখ ফারহা শারমিন বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক কুলসুম আক্তার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুজ্জামান নিশান, অর্থ সম্পাদক শাহরিয়ার প্রিন্স, সহ-অর্থ সম্পাদক আর্য পাল, দপ্তর-সম্পাদক সাইফুল নাহার লাকি, উপ-দপ্তর সম্পাদক মাহাবুল আলম, প্রচার সম্পাদক হাসেম আহমেদ, উপ-প্রচার সম্পাদক সোহরাব হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিয়ামুল ফরাবি, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছে মোবারক হোসেন আশি, লোকমান শাকিল, সূচনা ত্রিপুরা, আবির হোসেন আদনান, জসিংথুই মারমা এবং তাওহিদ তালুকদার।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















