৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইবির শহীদ আনাস হল সংস্কারে শিক্ষার্থীদের ২২ দফা দাবি

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ৪১
ইবির শহীদ আনাস হল সংস্কারে শিক্ষার্থীদের ২২ দফা দাবি

মাশুক এলাহী,ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস

হলের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা দূরীকরণে হল প্রভোস্টের নিকট ২২ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির শহীদ আনাস হল শাখা।

গত সোমবার (২০ অক্টোবর) হল প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আব্দুল কাদেরের নিকট এ স্মারকলিপি জমা দেন তারা।

তাদের দাবী সমূহ হলো – ১) হলের নির্মাণাধীন বাকি অংশের কাজ দ্রুত সম্পন্ন করা। ২) দ্রুত সময়ের মধ্যে মানসম্মত রিডিং রুমের ব্যবস্থা করা। ৩) গণরুম ও গেস্টরুম কালচার বিলুপ্ত করা। ৪) হল মসজিদে এসির ব্যবস্থা করা। ৫) ডাইনিং এ মানসম্মত খাবার ও রুচি সম্মত পরিবেশ নিশ্চিত করা। ৬) খাবারের মান উন্নয়নে প্রশাসন কর্তৃক পর্যাপ্ত ভর্তুকি নিশ্চিত করা। ৭) শিক্ষর্থীদের প্রয়োজন অনুসারে পর্যাপ্ত পানির ফিল্টার নিশ্চিত করা। ৮) নিরবিচ্ছিন্ন ও উচ্চগতি সম্পন্ন ওয়াইফাই নিশ্চিত করা। ৯) সম্পূর্ণ মেধার ভিত্তিতে হলে সিট নিশ্চিত করা। ১০) হলের প্রত্যেক রুমে সিলিংফ্যানের ব্যবস্থা করা। ১১) হলের গেস্টরুম সংস্কার ও সৌন্দর্য বর্ধন করা। ১২) টয়লেট ও বাথরুম নিয়মিত পরিচ্ছন্ন রাখা। ১৩) প্রাথমিক চিকিৎসা সেবায় ফার্স্ট-এইড বক্সের ব্যবস্থা রাখা। ১৪) হলে ক্যান্টিন ও সেলুনের ব্যবস্থা রাখা। ১৫) একজন স্থায়ী নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া। ১৬) ইনডোর খেলার রুমের ব্যবস্থা রাখা এবং খেলাধুলার প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করা। ১৭) হল প্রশাসনের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারের ব্যবস্থা করা। ১৮) পরিবেশ বান্ধব ডাস্টবিন নিশ্চিত করা। ১৯) হল মসজিদের পাঠাগার সমৃদ্ধ করা। ২০) হলের নির্দিষ্ট স্থানে অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করা। ২১) হলকে মাদকমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ২২) হলের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

এ বিষয়ে হল ছাত্রশিবিরের সভাপতি রায়হান নিজামী বলেন, প্রশাসনের প্রতি আমাদের দাবি—শিক্ষার্থীদের ন্যায্য অধিকারগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক। আমরা আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা প্রশাসনের প্রতি ইতিবাচক চাপ বজায় রাখব।

এ বিষয়ে শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল কাদের বলেন, হল ছাত্রশিবিরের পক্ষ থেকে আমাকে বেশ কিছু দাবি দেয়া হয়েছে। এর মধ্যে অধিকাংশ কাজ ইতিমধ্যে চলমান রয়েছে। বাকি কাজগুলোও দ্রুতই শেষ হবে ইনশাআল্লাহ। তাদের একটি দাবি ছিল রিডিং রুম। যেহেতু আমাদের হলে কোনো রিডিং রুম নেই তাই আমরা আপাতত টিভি রুমে ৩০-৪০ জনের পড়াশোনার ব্যাবস্থা করতে চাচ্ছি যেহেতু টিভি রুমটা অনেক বড়। পরবর্তী নতুন ব্লকের কাজ শেষ হয়ে গেলে সেখানে রিডিং রুমের জন্য জায়গা রাখা হয়েছে। সেটা উন্মুক্ত করে দেয়া হবে।

পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে তিনি বলেন, আমাদের হলে পর্যাপ্ত জনবলের সংকট রয়েছে। তবে তারপরও আমরা কাজ করে যাচ্ছি। আমি ছাত্রদের জুতা রাখার জন্য সেল্ফ কিনে দিয়েছি। কিন্তু অনেকেই দেখলাম সেটা ব্যাবহার করছে না। আমি ডাইনিং এর পাশের জায়গাটা আপাতত সাইকেল রাখার স্থান হিসেবে ব্যাবহার করার নির্দেশ দিয়েছি। সেটাও অনেকেই ঠিকমতো শুনছে না। এ বিষয়গুলোতে ছাত্রদেরও একটু সচেতনতার প্রয়োজন।

তিনি আরও জানান, খুব দ্রুতই ছাত্রদের সমস্যাগুলোর সমাধান করা হবে। আমাদের প্রশাসন এ বিষয়ে খুবই সচেতন। তবে হলের সার্বিক কার্যক্রম পরিচালনায় আমি এবং ছাত্ররা সহ সকলের সহায়তা চাই।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ইবির শহীদ আনাস হল সংস্কারে শিক্ষার্থীদের ২২ দফা দাবি

সময়: ০২:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
ইবির শহীদ আনাস হল সংস্কারে শিক্ষার্থীদের ২২ দফা দাবিমাশুক এলাহী,ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হলের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা দূরীকরণে হল প্রভোস্টের নিকট ২২ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির শহীদ আনাস হল শাখা। গত সোমবার (২০ অক্টোবর) হল প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আব্দুল কাদেরের নিকট এ স্মারকলিপি জমা দেন তারা। তাদের দাবী সমূহ হলো – ১) হলের নির্মাণাধীন বাকি অংশের কাজ দ্রুত সম্পন্ন করা। ২) দ্রুত সময়ের মধ্যে মানসম্মত রিডিং রুমের ব্যবস্থা করা। ৩) গণরুম ও গেস্টরুম কালচার বিলুপ্ত করা। ৪) হল মসজিদে এসির ব্যবস্থা করা। ৫) ডাইনিং এ মানসম্মত খাবার ও রুচি সম্মত পরিবেশ নিশ্চিত করা। ৬) খাবারের মান উন্নয়নে প্রশাসন কর্তৃক পর্যাপ্ত ভর্তুকি নিশ্চিত করা। ৭) শিক্ষর্থীদের প্রয়োজন অনুসারে পর্যাপ্ত পানির ফিল্টার নিশ্চিত করা। ৮) নিরবিচ্ছিন্ন ও উচ্চগতি সম্পন্ন ওয়াইফাই নিশ্চিত করা। ৯) সম্পূর্ণ মেধার ভিত্তিতে হলে সিট নিশ্চিত করা। ১০) হলের প্রত্যেক রুমে সিলিংফ্যানের ব্যবস্থা করা। ১১) হলের গেস্টরুম সংস্কার ও সৌন্দর্য বর্ধন করা। ১২) টয়লেট ও বাথরুম নিয়মিত পরিচ্ছন্ন রাখা। ১৩) প্রাথমিক চিকিৎসা সেবায় ফার্স্ট-এইড বক্সের ব্যবস্থা রাখা। ১৪) হলে ক্যান্টিন ও সেলুনের ব্যবস্থা রাখা। ১৫) একজন স্থায়ী নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া। ১৬) ইনডোর খেলার রুমের ব্যবস্থা রাখা এবং খেলাধুলার প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করা। ১৭) হল প্রশাসনের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারের ব্যবস্থা করা। ১৮) পরিবেশ বান্ধব ডাস্টবিন নিশ্চিত করা। ১৯) হল মসজিদের পাঠাগার সমৃদ্ধ করা। ২০) হলের নির্দিষ্ট স্থানে অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করা। ২১) হলকে মাদকমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ২২) হলের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। এ বিষয়ে হল ছাত্রশিবিরের সভাপতি রায়হান নিজামী বলেন, প্রশাসনের প্রতি আমাদের দাবি—শিক্ষার্থীদের ন্যায্য অধিকারগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক। আমরা আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা প্রশাসনের প্রতি ইতিবাচক চাপ বজায় রাখব। এ বিষয়ে শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল কাদের বলেন, হল ছাত্রশিবিরের পক্ষ থেকে আমাকে বেশ কিছু দাবি দেয়া হয়েছে। এর মধ্যে অধিকাংশ কাজ ইতিমধ্যে চলমান রয়েছে। বাকি কাজগুলোও দ্রুতই শেষ হবে ইনশাআল্লাহ। তাদের একটি দাবি ছিল রিডিং রুম। যেহেতু আমাদের হলে কোনো রিডিং রুম নেই তাই আমরা আপাতত টিভি রুমে ৩০-৪০ জনের পড়াশোনার ব্যাবস্থা করতে চাচ্ছি যেহেতু টিভি রুমটা অনেক বড়। পরবর্তী নতুন ব্লকের কাজ শেষ হয়ে গেলে সেখানে রিডিং রুমের জন্য জায়গা রাখা হয়েছে। সেটা উন্মুক্ত করে দেয়া হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে তিনি বলেন, আমাদের হলে পর্যাপ্ত জনবলের সংকট রয়েছে। তবে তারপরও আমরা কাজ করে যাচ্ছি। আমি ছাত্রদের জুতা রাখার জন্য সেল্ফ কিনে দিয়েছি। কিন্তু অনেকেই দেখলাম সেটা ব্যাবহার করছে না। আমি ডাইনিং এর পাশের জায়গাটা আপাতত সাইকেল রাখার স্থান হিসেবে ব্যাবহার করার নির্দেশ দিয়েছি। সেটাও অনেকেই ঠিকমতো শুনছে না। এ বিষয়গুলোতে ছাত্রদেরও একটু সচেতনতার প্রয়োজন। তিনি আরও জানান, খুব দ্রুতই ছাত্রদের সমস্যাগুলোর সমাধান করা হবে। আমাদের প্রশাসন এ বিষয়ে খুবই সচেতন। তবে হলের সার্বিক কার্যক্রম পরিচালনায় আমি এবং ছাত্ররা সহ সকলের সহায়তা চাই।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.