৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইবি ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ইফতার মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • / ৫২
ইবি ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ইফতার মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা 

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের চতুর্থ তলায় এ আয়োজন করে বিভাগটি।

এসময় বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার, উপ-রেজিস্ট্রার এনামুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল মসজিদের পেশ ইমাম মোহাম্মদ মনিরজ্জামান সহ বিভাগটির বিভিন্ন শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তিলাওয়াত, ইসলামিক সংগীত পরিবেশন করা হয়। পরে পবিত্র মাহে রমজানের বিভিন্ন ফজিলত সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল মসজিদের পেশ ইমাম মোহাম্মদ মনিরজ্জামান। আলোচনা শেষে তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থী আল আমিন তালুকদার অনুভূতি ব্যক্ত করে বলেন, বিভাগের এমন সুন্দর একটি ইফতার মাহফিলে অংশগ্রহণে আনন্দিত ও উচ্ছ্বসিত। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় হবে। আমি চাই পরবর্তী দিনগুলোতে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একসঙ্গে যেন চলতে পারি। তাই প্রতি বছর আরও বড় পরিসরে যেন এই ইফতার মাহফিলের আয়োজন করতে পারি এটাই আমার প্রত্যাশা।

বিভাগের সভাপতি সাহিদা আখতার বলেন, বিভাগের সকল ধর্মের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সাম্যের বাণী পৌঁছে দিতে আজকের ইফতার মাহফিলের আয়োজন। শান্তিপূর্ণভাবে সুন্দর একটি সময় কেটেছে। ইফতারের আনন্দটা শিক্ষার্থীদের সাথে ভাগাভাগি করে নেওটয়ার জন্য এ আয়োজন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ইবি ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ইফতার মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা 

সময়: ০৫:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
ইবি ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ইফতার মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের চতুর্থ তলায় এ আয়োজন করে বিভাগটি। এসময় বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার, উপ-রেজিস্ট্রার এনামুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল মসজিদের পেশ ইমাম মোহাম্মদ মনিরজ্জামান সহ বিভাগটির বিভিন্ন শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তিলাওয়াত, ইসলামিক সংগীত পরিবেশন করা হয়। পরে পবিত্র মাহে রমজানের বিভিন্ন ফজিলত সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল মসজিদের পেশ ইমাম মোহাম্মদ মনিরজ্জামান। আলোচনা শেষে তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থী আল আমিন তালুকদার অনুভূতি ব্যক্ত করে বলেন, বিভাগের এমন সুন্দর একটি ইফতার মাহফিলে অংশগ্রহণে আনন্দিত ও উচ্ছ্বসিত। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় হবে। আমি চাই পরবর্তী দিনগুলোতে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একসঙ্গে যেন চলতে পারি। তাই প্রতি বছর আরও বড় পরিসরে যেন এই ইফতার মাহফিলের আয়োজন করতে পারি এটাই আমার প্রত্যাশা। বিভাগের সভাপতি সাহিদা আখতার বলেন, বিভাগের সকল ধর্মের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সাম্যের বাণী পৌঁছে দিতে আজকের ইফতার মাহফিলের আয়োজন। শান্তিপূর্ণভাবে সুন্দর একটি সময় কেটেছে। ইফতারের আনন্দটা শিক্ষার্থীদের সাথে ভাগাভাগি করে নেওটয়ার জন্য এ আয়োজন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.