৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসকন সদস্যদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / ৪৫
ইসকন সদস্যদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন

মো. শাহরিয়ার ইসলাম,বুটেক্স প্রতিনিধি:বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাধারণ শিক্ষার্থীরা সম্প্রতি গাজীপুরে ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড, মুসলিম নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য, এবং একাধিক ধর্ষণ ও হুমকির ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুপুর ১টার পর বুটেক্সের পকেট গেটের সামনে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে স্লোগান দিতে দিতে প্রতিবাদ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে মানববন্ধনে পরিণত হয়।

মানববন্ধনে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী শাহ পরান বলেন, “সম্প্রতি ইসকন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করছে। বিশেষ করে গাজীপুরের শিশু আশামণি ধর্ষণ, বুয়েটের শিক্ষার্থীর এক তরুণীকে ধর্ষণ, এবং মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের মতো ঘটনাগুলো মুসলিম সমাজের প্রতি গভীর বিদ্বেষের বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “গাজীপুরের এক মসজিদের খতিবকে ইসকন সদস্যদের হত্যার হুমকি ও অপহরণের ঘটনাও অত্যন্ত উদ্বেগজনক।”

শিক্ষার্থীরা এসব ঘটনার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ইসকন সদস্যদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন

সময়: ০৭:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
ইসকন সদস্যদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধনমো. শাহরিয়ার ইসলাম,বুটেক্স প্রতিনিধি:বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাধারণ শিক্ষার্থীরা সম্প্রতি গাজীপুরে ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড, মুসলিম নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য, এবং একাধিক ধর্ষণ ও হুমকির ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুর ১টার পর বুটেক্সের পকেট গেটের সামনে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে স্লোগান দিতে দিতে প্রতিবাদ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে মানববন্ধনে পরিণত হয়। মানববন্ধনে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী শাহ পরান বলেন, “সম্প্রতি ইসকন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করছে। বিশেষ করে গাজীপুরের শিশু আশামণি ধর্ষণ, বুয়েটের শিক্ষার্থীর এক তরুণীকে ধর্ষণ, এবং মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের মতো ঘটনাগুলো মুসলিম সমাজের প্রতি গভীর বিদ্বেষের বহিঃপ্রকাশ।” তিনি আরও বলেন, “গাজীপুরের এক মসজিদের খতিবকে ইসকন সদস্যদের হত্যার হুমকি ও অপহরণের ঘটনাও অত্যন্ত উদ্বেগজনক।” শিক্ষার্থীরা এসব ঘটনার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.