৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই পদে নিয়োগ 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ৫১
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই পদে নিয়োগ 

মাশুক এলাহী,ইবি প্রতিনিধি:

 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনে দুটি পদে নতুন নিয়োগ সম্পন্ন হয়েছে। এতে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে ড. ওয়ালিউর রহমান এবং গ্রন্থাগারিক পদে নিয়োগ পেয়েছেন খন্দকার আব্দুল মজিদ।

 

শনিবার (৮ মার্চ) ইবির উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্বাক্ষরিত দুটি ভিন্ন অফিস আদেশ এ নিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়।

 

পরীক্ষা নিয়ন্ত্রক সংক্রান্ত অফিস আদেশে বলা হয়,

ক) মো: আবুল কালাম আজাদ কে তাঁর পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) পদ থেকে ০৫ মার্চ, ২০২৫ তারিখ অপরাহ্ণ হতে অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূল পদ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে যোগদান করবেন।

খ) পুনরাদেশ না দেয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার ড. মো: ওয়ালিউর রহমান কে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়া হলো। তিনি বিধি মোতাবেক এই পদের সকল সুবিধা প্রাপ্ত হবেন।

 

গ্রন্থাগারিক সংক্রান্ত অফিস আদেশে বলা হয়,

ক) মোছা: শাহনাজ বেগম কে তাঁর গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) পদ থেকে ০৫ মার্চ, ২০২৫ তারিখ অপরাহ্ণ হতে অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূল পদ উপ- গ্রন্থাগারিক পদে যোগদান করবেন।

খ) পুনরাদেশ না দেয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার খন্দকার আব্দুল মজিদ কে গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়া হলো। তিনি বিধি মোতাবেক এই পদের সকল সুবিধা প্রাপ্ত হবেন।

 

উল্লেখ্য, গত ৪ মার্চ উপাচার্যের কার্যালয়ে ত্রিমুখী হট্টগোলের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মনজুরুল হক। এরপর আজ প্রশাসনের এ গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন মুখ যুক্ত হলো।

 

 

 


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই পদে নিয়োগ 

সময়: ০৩:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই পদে নিয়োগ মাশুক এলাহী,ইবি প্রতিনিধি:   কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনে দুটি পদে নতুন নিয়োগ সম্পন্ন হয়েছে। এতে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে ড. ওয়ালিউর রহমান এবং গ্রন্থাগারিক পদে নিয়োগ পেয়েছেন খন্দকার আব্দুল মজিদ।   শনিবার (৮ মার্চ) ইবির উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্বাক্ষরিত দুটি ভিন্ন অফিস আদেশ এ নিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়।   পরীক্ষা নিয়ন্ত্রক সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, ক) মো: আবুল কালাম আজাদ কে তাঁর পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) পদ থেকে ০৫ মার্চ, ২০২৫ তারিখ অপরাহ্ণ হতে অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূল পদ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে যোগদান করবেন। খ) পুনরাদেশ না দেয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার ড. মো: ওয়ালিউর রহমান কে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়া হলো। তিনি বিধি মোতাবেক এই পদের সকল সুবিধা প্রাপ্ত হবেন।   গ্রন্থাগারিক সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, ক) মোছা: শাহনাজ বেগম কে তাঁর গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) পদ থেকে ০৫ মার্চ, ২০২৫ তারিখ অপরাহ্ণ হতে অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূল পদ উপ- গ্রন্থাগারিক পদে যোগদান করবেন। খ) পুনরাদেশ না দেয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার খন্দকার আব্দুল মজিদ কে গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়া হলো। তিনি বিধি মোতাবেক এই পদের সকল সুবিধা প্রাপ্ত হবেন।   উল্লেখ্য, গত ৪ মার্চ উপাচার্যের কার্যালয়ে ত্রিমুখী হট্টগোলের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মনজুরুল হক। এরপর আজ প্রশাসনের এ গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন মুখ যুক্ত হলো।      

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.