৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে ইবিতে মুবারক র‍্যালি

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬২
ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে ইবিতে মুবারক র‍্যালি

 

 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে মুবারক র‍্যালির আয়েজন করা হয়।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে মুবারক র‍্যালিটি শুরু হয়ে ক্যাস্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত সমাবেশ করে।

 

এসময় মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর, সদস্য সচিব মাহদী হাসান, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ইসলামী ছাত্রআন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, তালাবায়ে আরাবিয়া সেক্রেটারি আব্দুর রউফ-সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এইদিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরই উদযাপন করে। এই মুবারক র‍্যালির মাধ্যমে ছাত্রসমাজের মাঝে রাসুল (সা:) এর ভালোবাসা বৃদ্ধি পাবে। তারা রাসুল (সা:) এর আদর্শ ও শিক্ষা নিজেদের জীবনে গ্রহণ করে একটি ইসলামী সমাজ বিনির্মাণে ভুমিকা রাখবে।”

 

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, “আজকের এই দিনে রাসুল (সা:) এর আগমন ঘটেছিল। তাকে যে সমাজে পাঠানো হয়েছিল, সেই সময় আরবরা ছিল অপবিত্র। মানুষের হক নষ্ট করা ঘুনে ধরা এক সমাজে রাসূল (সা:) ছিলেন আলোকবর্তিকা স্বরুপ। তিনি আরবদের একটি আদর্শ এবং নিরাপদ সমাজ উপহার দিয়েছিলেন।‌ আমাদের উদযাপন শুধু র‍্যালিতেই সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের বরং রাসুলের (সা:) আগমনের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন অন্য সকল মানব রচিত জীবন পদ্ধতির উপর বিজয়ী করার জন্য। আমাদের দায়িত্ব রাসুলের রেখে যাওয়া কাজ আঞ্জাম দেয়া। এতেই রাসুলের ভালোবাসা প্রকাশ পাবে। আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে সেই আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করি।”

 

 


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে ইবিতে মুবারক র‍্যালি

সময়: ০৪:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে ইবিতে মুবারক র‍্যালি    কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে মুবারক র‍্যালির আয়েজন করা হয়।   শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে মুবারক র‍্যালিটি শুরু হয়ে ক্যাস্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত সমাবেশ করে।   এসময় মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর, সদস্য সচিব মাহদী হাসান, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ইসলামী ছাত্রআন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, তালাবায়ে আরাবিয়া সেক্রেটারি আব্দুর রউফ-সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।   আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এইদিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরই উদযাপন করে। এই মুবারক র‍্যালির মাধ্যমে ছাত্রসমাজের মাঝে রাসুল (সা:) এর ভালোবাসা বৃদ্ধি পাবে। তারা রাসুল (সা:) এর আদর্শ ও শিক্ষা নিজেদের জীবনে গ্রহণ করে একটি ইসলামী সমাজ বিনির্মাণে ভুমিকা রাখবে।”   শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, “আজকের এই দিনে রাসুল (সা:) এর আগমন ঘটেছিল। তাকে যে সমাজে পাঠানো হয়েছিল, সেই সময় আরবরা ছিল অপবিত্র। মানুষের হক নষ্ট করা ঘুনে ধরা এক সমাজে রাসূল (সা:) ছিলেন আলোকবর্তিকা স্বরুপ। তিনি আরবদের একটি আদর্শ এবং নিরাপদ সমাজ উপহার দিয়েছিলেন।‌ আমাদের উদযাপন শুধু র‍্যালিতেই সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের বরং রাসুলের (সা:) আগমনের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন অন্য সকল মানব রচিত জীবন পদ্ধতির উপর বিজয়ী করার জন্য। আমাদের দায়িত্ব রাসুলের রেখে যাওয়া কাজ আঞ্জাম দেয়া। এতেই রাসুলের ভালোবাসা প্রকাশ পাবে। আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে সেই আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করি।”    

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.