উজিরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
- সময়: ০৩:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ২০১

তাওহীদ ইসলাম (ফুয়াদ),বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উজিরপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গত কাল শুক্রবার (১১ আগষ্ট) বিকেল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ.বি.এম মিজানুর রহমান সবুজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম, জামাল হোসেন।
প্রধান বক্তা হিসেবে দীর্ঘক্ষন গঠন মূলক বক্তৃতা করেন জননন্দিত সফল পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী। বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার, আঃ হাকিম সন্নামত,ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্ল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম,বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম সরদারসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
এ সময় প্রধান বক্তা উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে নেতাকর্মীদের রাজপথে থেকে বিএনপি জামায়াতের নৈরাজ্য প্রতিহত করার অঙ্গীকার করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান। এছাড়াও তিনি বক্তৃতাকালে বলেন সাজা প্রাপ্ত আসামি তারেক জিয়া ও তার স্ত্রী জোবায়দাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবী জানান।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














