৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / ৫২
উলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে কুড়িগ্রামের উলিপুরে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২২ অক্টোবর ২০২৫) উপজেলা প্রশাসন, উলিপুর, কুড়িগ্রাম ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, কুড়িগ্রাম এর যৌথ উদ্যোগে উলিপুর পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হাজী বিরিয়ানি হাউস এর রান্নাঘরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, অননুমোদিত উপকরণ ব্যবহার এবং বিক্রয়ের রশিদ ও চালান জমা না রাখার প্রমাণ পাওয়া যায়। এছাড়া মেসার্স শাহীন স্টোর নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ৭ কেজি রঙিন চিপস পাওয়া যায়, যা নিরাপদ খাদ্য আইন-২০১৩ পরিপন্থী।

উল্লিখিত অপরাধের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে হাজী বিরিয়ানি হাউসকে ১০,০০০ টাকা এবং মেসার্স শাহীন স্টোরকে ৫,০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। একইসঙ্গে অনুমোদনহীন উপকরণ জব্দ ও ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নয়ন কুমার সাহা, উলিপুর, কুড়িগ্রাম। সার্বিক সহযোগিতা করেন জনাব মোঃ মুসফিকুর রহমান, নিরাপদ খাদ্য অফিসার, কুড়িগ্রাম। এ সময় উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম ও উপজেলা প্রশাসনের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সময়: ০৮:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
উলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানাউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে কুড়িগ্রামের উলিপুরে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২২ অক্টোবর ২০২৫) উপজেলা প্রশাসন, উলিপুর, কুড়িগ্রাম ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, কুড়িগ্রাম এর যৌথ উদ্যোগে উলিপুর পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হাজী বিরিয়ানি হাউস এর রান্নাঘরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, অননুমোদিত উপকরণ ব্যবহার এবং বিক্রয়ের রশিদ ও চালান জমা না রাখার প্রমাণ পাওয়া যায়। এছাড়া মেসার্স শাহীন স্টোর নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ৭ কেজি রঙিন চিপস পাওয়া যায়, যা নিরাপদ খাদ্য আইন-২০১৩ পরিপন্থী। উল্লিখিত অপরাধের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে হাজী বিরিয়ানি হাউসকে ১০,০০০ টাকা এবং মেসার্স শাহীন স্টোরকে ৫,০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। একইসঙ্গে অনুমোদনহীন উপকরণ জব্দ ও ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নয়ন কুমার সাহা, উলিপুর, কুড়িগ্রাম। সার্বিক সহযোগিতা করেন জনাব মোঃ মুসফিকুর রহমান, নিরাপদ খাদ্য অফিসার, কুড়িগ্রাম। এ সময় উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম ও উপজেলা প্রশাসনের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.