৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে আত্মীয় বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ১৮৬
উলিপুরে আত্মীয় বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শামিরা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (০৫ জুলাই) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ জামের দরগা এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

শামিরা মনি বজরা ইউনিয়নের চাদনী বজরা এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

নিহতের স্বজনরা জানায়, গত এক সপ্তাহ আগে শামিরা মনি মায়ের সাথে উমানন্দ জামের দরগা এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার বেলা ১১ টায় মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। ওই এলাকায় হঠাৎ দুপুর ১২ টায় বৃষ্টি শুরু হওয়াতে পরিবারের লোকজন রোদে শুকাতে দেওয়া পাট ও পাটকাঠি তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন। শামিরার মা ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা খুঁজতে থাকে। পরে স্বজনেরা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে শামিরাকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে আত্মীয় বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সময়: ১২:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
উলিপুরে আত্মীয় বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যুকুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শামিরা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৫ জুলাই) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ জামের দরগা এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। শামিরা মনি বজরা ইউনিয়নের চাদনী বজরা এলাকার শফিকুল ইসলামের মেয়ে। নিহতের স্বজনরা জানায়, গত এক সপ্তাহ আগে শামিরা মনি মায়ের সাথে উমানন্দ জামের দরগা এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার বেলা ১১ টায় মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। ওই এলাকায় হঠাৎ দুপুর ১২ টায় বৃষ্টি শুরু হওয়াতে পরিবারের লোকজন রোদে শুকাতে দেওয়া পাট ও পাটকাঠি তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন। শামিরার মা ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা খুঁজতে থাকে। পরে স্বজনেরা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে শামিরাকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.