৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে আন্তঃ গুনাইগাছ ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৫১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ১৩৮
উলিপুরে আন্তঃ গুনাইগাছ ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কাঁঠালবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেল সাড়ে চারটায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃ গুনাইগাছ ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (সৃজন-১)’ এর শুভ উদ্বোধন। পবিত্র কুরআন তেলাওয়াত ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটির সূচনা হয়।

স্থানীয় তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা। তিনি বলেন, “তরুণদের মাঝে খেলাধুলার চর্চা বাড়ানো সামাজিক অবক্ষয় রোধ ও সুস্থ চিন্তার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের আয়োজন তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়তা করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান, উপজেলা সমবায় অফিসার ও ৯নং গুনাইগাছ ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা কে. এম. মাসুদুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্টের উপদেষ্টা আসাদুজ্জামান। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই আয়োজন তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টটি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।”

উল্লেখযোগ্য বিষয় হলো, টুর্নামেন্টটির গিফট স্পনসর হিসেবে সহযোগিতা করেছে রংপুর মোবাইল (উলিপুর শাখা)। দর্শকদের জন্য লটারির মাধ্যমে ১ থেকে ১০০০ পর্যন্ত কুপন বিতরণ করা হয় এবং আকর্ষণীয় তিনটি পুরস্কার ঘোষণা করা হয়। এছাড়াও, উদ্বোধনী অনুষ্ঠানে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল এর শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর হায়দার আলী মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গুনাইগাছ ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম সোহাগ, জাতীয় পার্টি উলিপুর উপজেলা শাখার সদস্য সচিব আব্দুস সুবাহান, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গুনাইগাছ ইউনিয়ন শাখার সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক ও প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক সাইদুল ইসলাম খন্দকার এবং টুর্নামেন্ট উপদেষ্টা মোঃ শাহজাহান সিরাজ।
শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন টুর্নামেন্টের উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ এবং আহ্বায়ক বিপ্লব আনসারী।

উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি ইউএনও নয়ন কুমার সাহা প্রতীকীভাবে বলটি ছুঁড়ে দিয়ে খেলার সূচনা করেন। খেলা শুরুর পর থেকেই মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা দেখতে শত শত দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই টুর্নামেন্ট গুনাইগাছ ইউনিয়নের তরুণ প্রজন্মের ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশে নতুন মাত্রা যোগ করবে এবং সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে আন্তঃ গুনাইগাছ ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

সময়: ১০:৫১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
উলিপুরে আন্তঃ গুনাইগাছ ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধনউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কাঁঠালবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেল সাড়ে চারটায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃ গুনাইগাছ ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (সৃজন-১)’ এর শুভ উদ্বোধন। পবিত্র কুরআন তেলাওয়াত ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটির সূচনা হয়। স্থানীয় তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা। তিনি বলেন, “তরুণদের মাঝে খেলাধুলার চর্চা বাড়ানো সামাজিক অবক্ষয় রোধ ও সুস্থ চিন্তার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের আয়োজন তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়তা করবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান, উপজেলা সমবায় অফিসার ও ৯নং গুনাইগাছ ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা কে. এম. মাসুদুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্টের উপদেষ্টা আসাদুজ্জামান। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই আয়োজন তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টটি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।” উল্লেখযোগ্য বিষয় হলো, টুর্নামেন্টটির গিফট স্পনসর হিসেবে সহযোগিতা করেছে রংপুর মোবাইল (উলিপুর শাখা)। দর্শকদের জন্য লটারির মাধ্যমে ১ থেকে ১০০০ পর্যন্ত কুপন বিতরণ করা হয় এবং আকর্ষণীয় তিনটি পুরস্কার ঘোষণা করা হয়। এছাড়াও, উদ্বোধনী অনুষ্ঠানে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল এর শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর হায়দার আলী মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গুনাইগাছ ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম সোহাগ, জাতীয় পার্টি উলিপুর উপজেলা শাখার সদস্য সচিব আব্দুস সুবাহান, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গুনাইগাছ ইউনিয়ন শাখার সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক ও প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক সাইদুল ইসলাম খন্দকার এবং টুর্নামেন্ট উপদেষ্টা মোঃ শাহজাহান সিরাজ। শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন টুর্নামেন্টের উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ এবং আহ্বায়ক বিপ্লব আনসারী। উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি ইউএনও নয়ন কুমার সাহা প্রতীকীভাবে বলটি ছুঁড়ে দিয়ে খেলার সূচনা করেন। খেলা শুরুর পর থেকেই মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা দেখতে শত শত দর্শক মাঠে উপস্থিত ছিলেন। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই টুর্নামেন্ট গুনাইগাছ ইউনিয়নের তরুণ প্রজন্মের ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশে নতুন মাত্রা যোগ করবে এবং সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.