উলিপুরে ইসলামী আন্দোলনের জনসভায় উৎসুক জনতার ঢল
- সময়: ১১:১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৬৮

শাহজাহান খন্দকার
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর বিজয় মঞ্চে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইসলামী জআন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। তিনি দেশের সার্বিক পরিস্থিতি, নৈতিকতা পুনরুদ্ধার ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের ভূমিকাকে তুলে ধরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোঃ আক্কাস আলী সরকার। তিনি দলীয় বিভিন্ন পরিকল্পনা ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরে জনসাধারণের দোয়া ও সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর দক্ষিণ শাখার সভাপতি আতাউর রহমান।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উক্ত জনসভায় অংশগ্রহণ করেন। বক্তারা দলীয় ঐক্য, সামাজিক শান্তি বজায় রাখা ও দেশের সার্বিক কল্যাণে ইসলামী আন্দোলনের ভূমিকা নিয়ে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন।
উৎসুক জনতার উপস্থিতিতে পুরো অনুষ্ঠানমালা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














