৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩০
উলিপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

শাহজাহান খন্দকার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সার ও বীজ ব্যবসায়ীরা।

সভায় উপজেলার কৃষকদের মাঝে সার ও বীজের সঠিক চাহিদা নির্ধারণ, সরবরাহ ব্যবস্থা নিশ্চিতকরণ, ভেজাল সার ও বীজ প্রতিরোধ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, কৃষিতে সার ও বীজের কোনো সংকট যেন না হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি ভেজাল ও অতিরিক্ত দামে সার-বীজ বিক্রি প্রতিরোধে প্রশাসনিক তৎপরতা জোরদার করার আহ্বান জানান।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা, মোশাররফ হোসেন, আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় জানানো হয়, সরকারের ভর্তুকি মূল্যে পর্যাপ্ত সার ও বীজ মজুদ রয়েছে। কৃষকরা যেন সহজে এগুলো সংগ্রহ করতে পারেন সে জন্য মনিটরিং কমিটি নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে।

সভা শেষে কৃষি কর্মকর্তার মোশাররফ হোসেন কৃষকদের মাঝে সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সময়: ০৫:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
উলিপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিতশাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সার ও বীজ ব্যবসায়ীরা। সভায় উপজেলার কৃষকদের মাঝে সার ও বীজের সঠিক চাহিদা নির্ধারণ, সরবরাহ ব্যবস্থা নিশ্চিতকরণ, ভেজাল সার ও বীজ প্রতিরোধ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, কৃষিতে সার ও বীজের কোনো সংকট যেন না হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি ভেজাল ও অতিরিক্ত দামে সার-বীজ বিক্রি প্রতিরোধে প্রশাসনিক তৎপরতা জোরদার করার আহ্বান জানান। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা, মোশাররফ হোসেন, আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় জানানো হয়, সরকারের ভর্তুকি মূল্যে পর্যাপ্ত সার ও বীজ মজুদ রয়েছে। কৃষকরা যেন সহজে এগুলো সংগ্রহ করতে পারেন সে জন্য মনিটরিং কমিটি নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে। সভা শেষে কৃষি কর্মকর্তার মোশাররফ হোসেন কৃষকদের মাঝে সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.