৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে একদিনে কুকুরের কামড়ে আহত ১৫ জন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:১৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ৩৫
উলিপুরে একদিনে কুকুরের কামড়ে আহত ১৫ জন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে একদিনে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বেশ কয়েকটি স্থানে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় অনেককে বাইরে থেকে কিনে নিতে হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন এলাকা ও বাজারে হঠাৎ করেই একাধিক মালিকবিহীন ‘পাগলা’ কুকুর দেখা যাচ্ছে, যেগুলো হুট করেই পথচারীদের আক্রমণ করছে। মালতীবাড়ী, ধামশ্রেণী, থেতরাই, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ অন্তত সাতটি এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে।

একাধিক ভুক্তভোগী জানান, সন্ধ্যার পর বাজারে আসার সময় কুকুর তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হাসপাতালে গেলে ভ্যাকসিন না থাকায় চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বাইরে থেকে ওষুধ কিনতে হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মেহেরুল বলেন, “কুকুরের কামড়ে প্রায় ১৫-২০ জন রোগী হাসপাতালে এসেছে।

এ বিষয়ে উলিপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “এ বিষয়ে আমরা ফায়ার সার্ভিসকে অবগত করেছি। কুকুরটি ধরার চেষ্টা চলছে। স্থানীয়দের বলা হয়েছে কুকুরের অবস্থান দেখামাত্র প্রশাসনকে জানাতে।”

অবিলম্বে এসব পাগলা কুকুরের দমন ও হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে একদিনে কুকুরের কামড়ে আহত ১৫ জন

সময়: ১০:১৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
উলিপুরে একদিনে কুকুরের কামড়ে আহত ১৫ জনউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে একদিনে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বেশ কয়েকটি স্থানে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় অনেককে বাইরে থেকে কিনে নিতে হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন এলাকা ও বাজারে হঠাৎ করেই একাধিক মালিকবিহীন ‘পাগলা’ কুকুর দেখা যাচ্ছে, যেগুলো হুট করেই পথচারীদের আক্রমণ করছে। মালতীবাড়ী, ধামশ্রেণী, থেতরাই, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ অন্তত সাতটি এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। একাধিক ভুক্তভোগী জানান, সন্ধ্যার পর বাজারে আসার সময় কুকুর তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হাসপাতালে গেলে ভ্যাকসিন না থাকায় চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বাইরে থেকে ওষুধ কিনতে হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মেহেরুল বলেন, “কুকুরের কামড়ে প্রায় ১৫-২০ জন রোগী হাসপাতালে এসেছে। এ বিষয়ে উলিপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “এ বিষয়ে আমরা ফায়ার সার্ভিসকে অবগত করেছি। কুকুরটি ধরার চেষ্টা চলছে। স্থানীয়দের বলা হয়েছে কুকুরের অবস্থান দেখামাত্র প্রশাসনকে জানাতে।” অবিলম্বে এসব পাগলা কুকুরের দমন ও হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.