উলিপুরে কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ
- সময়: ০৭:৪৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ৯৮

স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম
বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমীক সুপারভাইজার নুর -ই- আলম সিদ্দিকী’র সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম।
সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাইদ মোঃ আব্দুল ওয়াহিদ।
অনুষ্ঠানে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের সুস্থতা ও নিহতের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও নিরবতা পালন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে চেতনা, আত্মবিশ্বাস এবং সৃষ্টিশীলতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি আর চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














