৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে চোরাই মোটরসাইকেলসহ তিন আসামি গ্রেফতার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / ১১২
উলিপুরে চোরাই মোটরসাইকেলসহ তিন আসামি গ্রেফতার

শাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর বাজার এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ তিন আসামিকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট দুপুর ১২টা থেকে ১টার মধ্যে পাঁচপীর বাজার থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় উলিপুর থানায় মামলা দায়ের করা হয়।

ঘটনার পর পুলিশ তদন্তে নেমে গতকাল (২১ আগস্ট) কুড়িগ্রাম সদর থানা এলাকা থেকে দুইজনকে আটক করে। তারা হলেন—
১। মোঃ সাদিকুল ইসলাম (২১), পিতা- মোঃ আঃ লতিফ, সাং- নাজিরা মিয়াপাড়া (পৌরসভা)।
২। মোঃ ইমতিয়াজ আহম্মেদ নাহিদ (২৪), পিতা- মোঃ মতিয়ার রহমান, সাং- পলাশবাড়ি মধ্যপাড়া, ইউপি- বেলগাছা, কুড়িগ্রাম সদর।

এর আগে একই মামলায় অপর আসামি রঞ্জিত সরকার (২৮), পিতা- চন্দন, সাং- নান্দাইল, জেলা- ময়মনসিংহকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজন আসামিকেই উলিপুর থানার মামলা নং-২২, তারিখ ২২/০৮/২৫ ইং, দণ্ডবিধির ধারা ৩৭৯-এর আওতায় গ্রেফতার দেখানো হয়েছে।

উলিপুর থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান জানান, আটককৃতদের কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে চোরাই মোটরসাইকেলসহ তিন আসামি গ্রেফতার

সময়: ০৭:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
উলিপুরে চোরাই মোটরসাইকেলসহ তিন আসামি গ্রেফতারশাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর বাজার এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ তিন আসামিকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট দুপুর ১২টা থেকে ১টার মধ্যে পাঁচপীর বাজার থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় উলিপুর থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর পুলিশ তদন্তে নেমে গতকাল (২১ আগস্ট) কুড়িগ্রাম সদর থানা এলাকা থেকে দুইজনকে আটক করে। তারা হলেন— ১। মোঃ সাদিকুল ইসলাম (২১), পিতা- মোঃ আঃ লতিফ, সাং- নাজিরা মিয়াপাড়া (পৌরসভা)। ২। মোঃ ইমতিয়াজ আহম্মেদ নাহিদ (২৪), পিতা- মোঃ মতিয়ার রহমান, সাং- পলাশবাড়ি মধ্যপাড়া, ইউপি- বেলগাছা, কুড়িগ্রাম সদর। এর আগে একই মামলায় অপর আসামি রঞ্জিত সরকার (২৮), পিতা- চন্দন, সাং- নান্দাইল, জেলা- ময়মনসিংহকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজন আসামিকেই উলিপুর থানার মামলা নং-২২, তারিখ ২২/০৮/২৫ ইং, দণ্ডবিধির ধারা ৩৭৯-এর আওতায় গ্রেফতার দেখানো হয়েছে। উলিপুর থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান জানান, আটককৃতদের কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.