উলিপুরে জব্দকৃত ৬১৪ বস্তা নকল টিএসপি সার ধ্বংস
- সময়: ০২:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ৫৮

শাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে জব্দকৃত ৬১৪ বস্তা নকল টিএসপি সার ধ্বংস করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসব সার উলিপুর পৌরসভার ময়লা ডাম্পিং স্টেশনের গর্তে পুতে ফেলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা জব্দকৃত নকল সার ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরোজা পারভীন রিফা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, সাহেদুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কুমার সিংহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বামীমা আক্তার ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আসিফ শাহরিয়ার প্রমুখ।
উল্লেখ্য, এর আগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলার থেতরাই ইউনিয়নের ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী রওশন আলীর ঘর থেকে ১৩৫ বস্তা, মাহবুবুর রহমানের ঘর থেকে ১৯৬ বস্তা, এবং একই বাজারের একটি ট্রাক থেকে ২৮৩ বস্তা নকল টিএসপি সার জব্দ করা হয়।
এছাড়া উলিপুর পৌরসভার ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের বাড়ি থেকেও বিপুল পরিমাণ নকল সার ও বীজ জব্দ করে মোবাইল কোর্ট।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, কৃষকের ক্ষতি রোধ ও নকল সার বাণিজ্য বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














