৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে জাটকা মাছ জব্দ, অভিযুক্তকে অর্থদণ্ড – জব্দকৃত মাছ বিতরণ এতিমখানায়

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ৭২
উলিপুরে জাটকা মাছ জব্দ, অভিযুক্তকে অর্থদণ্ড – জব্দকৃত মাছ বিতরণ এতিমখানায়

শাহজাহান খন্দকার

কুড়িগ্রাম প্রতিনিধি:

অদ্য সোমবার (৬ অক্টোবর) দুপুর ৩ ঘটিকায় কুড়িগ্রামের উলিপুর বাজারে অভিযান পরিচালনা করে জাটকা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরবর্তীতে জব্দকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৫(১) ধারা মোতাবেক অভিযুক্ত ব্যক্তি নিখিল চন্দ্র দাস (গুনাইগাছ ইউনিয়ন)-কে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

এ সময় প্রসিকিউশন প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার। তিনি বলেন, “নিষিদ্ধ সময়ে জাটকা মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে মৎস্য সম্পদ রক্ষার স্বার্থে।”

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা নয়ন কুমার সাহা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে সরকার প্রতিবছর নির্দিষ্ট সময়ে জাটকা ধরা, পরিবহন, মজুত ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে থাকে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে জাটকা মাছ জব্দ, অভিযুক্তকে অর্থদণ্ড – জব্দকৃত মাছ বিতরণ এতিমখানায়

সময়: ০৮:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
উলিপুরে জাটকা মাছ জব্দ, অভিযুক্তকে অর্থদণ্ড – জব্দকৃত মাছ বিতরণ এতিমখানায়শাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি: অদ্য সোমবার (৬ অক্টোবর) দুপুর ৩ ঘটিকায় কুড়িগ্রামের উলিপুর বাজারে অভিযান পরিচালনা করে জাটকা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরবর্তীতে জব্দকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৫(১) ধারা মোতাবেক অভিযুক্ত ব্যক্তি নিখিল চন্দ্র দাস (গুনাইগাছ ইউনিয়ন)-কে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এ সময় প্রসিকিউশন প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার। তিনি বলেন, “নিষিদ্ধ সময়ে জাটকা মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে মৎস্য সম্পদ রক্ষার স্বার্থে।” অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা নয়ন কুমার সাহা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে সরকার প্রতিবছর নির্দিষ্ট সময়ে জাটকা ধরা, পরিবহন, মজুত ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে থাকে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.