উলিপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
- সময়: ১১:৫৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৫২

স্টাফ রিপোর্টার,মোঃ শাহজাহান খন্দকার
“সেবা ও উন্নতির দক্ষ রূপকার
উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার”
এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে , উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী ‘জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা’ আয়োজন করেছে স্থানীয় প্রশাসন। মেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থা সরকারের বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা।
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সংসদ সদস্য অধ্যাপক এমএমতিন ২৭ কুড়িগ্রাম (৩)। বিশেষ অতিথি ছিলেন মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।
অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, ওসি তদন্ত তামবির আহমেদ, আব্দুল মজিদ হাড়ি ও ধরণীবাড়ি ইউপি চেয়ারম্যান এরশাদুল হক প্রমুখ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














