৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ২৬
উলিপুরে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রাম শাহজাহান খন্দকার

কুড়িগ্রামের উলিপুরে ১৬ জুলাই ঐতিহাসিক জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য, আহত শিক্ষার্থীরা ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, “জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। এই আত্মত্যাগ বৃথা যেতে পারে না। আমাদের দায়িত্ব হলো একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক সমাজ গড়ে তোলা।”

আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

সময়: ১০:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
উলিপুরে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভাস্টাফ রিপোর্টার কুড়িগ্রাম শাহজাহান খন্দকার কুড়িগ্রামের উলিপুরে ১৬ জুলাই ঐতিহাসিক জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য, আহত শিক্ষার্থীরা ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় বক্তারা বলেন, “জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। এই আত্মত্যাগ বৃথা যেতে পারে না। আমাদের দায়িত্ব হলো একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক সমাজ গড়ে তোলা।” আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.