৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শপথ গ্রহণ অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ৭৫
উলিপুরে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শপথ গ্রহণ অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা সমাজ সেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুৎফর রহমান এবং সঞ্চালনায়ও ছিলেন তিনি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোগদার, জুলাই আন্দোলনে শহীদ রায়হানুল ইসলাম রায়হানের পিতা আব্দুর রশিদ, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী সাখায়াত হোসেন এবং উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আবু তানভীর।

আলোচনা শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে বিভিন্ন স্তরের সমাজকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট পেপারের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শপথ গ্রহণ অনুষ্ঠিত

সময়: ০৭:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
উলিপুরে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শপথ গ্রহণ অনুষ্ঠিতউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা সমাজ সেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুৎফর রহমান এবং সঞ্চালনায়ও ছিলেন তিনি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোগদার, জুলাই আন্দোলনে শহীদ রায়হানুল ইসলাম রায়হানের পিতা আব্দুর রশিদ, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী সাখায়াত হোসেন এবং উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আবু তানভীর। আলোচনা শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের সমাজকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট পেপারের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.