উলিপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সময়: ০৫:২৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ৪৪

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সিফাত মেহনাজ উলিপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে উলিপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবা কার্যক্রমের গতি বৃদ্ধি ও জনগণের কল্যাণে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও সামাজিক নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগসহকারে বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
শেষে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন,
উন্নয়ন ও সেবা প্রদানে সবার অংশগ্রহণই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। জেলা প্রশাসন সর্বদা জনগণের পাশে রয়েছে এবং প্রশাসনের প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।
আয়োজনে: উপজেলা প্রশাসন, উলিপুর, কুড়িগ্রাম।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














