৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে দুর্গাপূজা ও কালী মন্দির পরিদর্শন করলেন পুলিশ সুপার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:৫৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / ১০৮
উলিপুরে দুর্গাপূজা ও কালী মন্দির পরিদর্শন করলেন পুলিশ সুপার

শাহজাহান খন্দকার
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান। বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে তিনি পূজামণ্ডপগুলোতে সরেজমিনে গিয়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পূজা উদযাপনের প্রস্তুতি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) মো. বজলার রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও কুড়িগ্রাম পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার সদস্য-সচিব স্বপন কুমার সাহা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার মাহফুজুর রহমান উলিপুর উপজেলার নারিকেলবাড়ী বকুলতলা শ্রী শ্রী কালী মন্দিরও পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপে আয়োজিত আরতী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পরিদর্শন শেষে কুড়িগ্রাম পূজা উদযাপন ফ্রন্টের জেলা সদস্য-সচিব স্বপন কুমার সাহা বলেন,
“প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার কারণে ভক্তরা এ বছর নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারছেন। আমরা আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশেই উৎসবটি সফলভাবে সম্পন্ন হবে।”


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে দুর্গাপূজা ও কালী মন্দির পরিদর্শন করলেন পুলিশ সুপার

সময়: ১২:৫৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
উলিপুরে দুর্গাপূজা ও কালী মন্দির পরিদর্শন করলেন পুলিশ সুপারশাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান। বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে তিনি পূজামণ্ডপগুলোতে সরেজমিনে গিয়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পূজা উদযাপনের প্রস্তুতি ঘুরে দেখেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) মো. বজলার রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও কুড়িগ্রাম পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার সদস্য-সচিব স্বপন কুমার সাহা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার মাহফুজুর রহমান উলিপুর উপজেলার নারিকেলবাড়ী বকুলতলা শ্রী শ্রী কালী মন্দিরও পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপে আয়োজিত আরতী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরিদর্শন শেষে কুড়িগ্রাম পূজা উদযাপন ফ্রন্টের জেলা সদস্য-সচিব স্বপন কুমার সাহা বলেন, “প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার কারণে ভক্তরা এ বছর নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারছেন। আমরা আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশেই উৎসবটি সফলভাবে সম্পন্ন হবে।”

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.