৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে দুর্গোৎসব উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার বিতরণ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৩৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / ৬৩
উলিপুরে দুর্গোৎসব উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার বিতরণ

শাহজাহান খন্দকার
কুড়িগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনী বড়ি ও হাতিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে।

বুধবার, ১ অক্টোবর ২০২৫- মাননীয় বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য জনাব তাসভীর উল ইসলাম এর পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজারীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সুখ-শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অন্যতম লক্ষ্য। দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি একটি জাতীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

শুভেচ্ছা উপহার গ্রহণকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে দুর্গোৎসব উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার বিতরণ

সময়: ১০:৩৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
উলিপুরে দুর্গোৎসব উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার বিতরণশাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনী বড়ি ও হাতিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। বুধবার, ১ অক্টোবর ২০২৫- মাননীয় বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য জনাব তাসভীর উল ইসলাম এর পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজারীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সুখ-শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অন্যতম লক্ষ্য। দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি একটি জাতীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। শুভেচ্ছা উপহার গ্রহণকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.