উলিপুরে ‘দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- সময়: ০৫:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ৪৪

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের শীর্ষস্থানীয় আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে এ উপলক্ষে পৌর শহরের দয়ালপাড়া এলাকায় করতোয়ার অস্থায়ী কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে করতোয়ার উলিপুর প্রতিনিধি কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক পরিমল মজুমদার এবং সঞ্চালনা করেন করতোয়া উলিপুর প্রতিনিধি সাজাদুল ইসলাম সাজু। এসময় বক্তব্য রাখেন—কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রোকনুজ্জামান মানু, দৈনিক ভোরের পাতার উলিপুর প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক যুগের আলোর উলিপুর প্রতিনিধি খালেক পারভেজ লালু, দৈনিক সংগ্রামের উলিপুর সংবাদদাতা সাখাওয়াত হোসাইন, ঢাকা পোস্টের কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম বাবু, দৈনিক জনতার উলিপুর প্রতিনিধি ইউনুস খান, দৈনিক স্বদেশ প্রতিদিনের উলিপুর প্রতিনিধি জাহিদ হাসান, দৈনিক পরিবেশের উলিপুর প্রতিনিধি মনোয়ারুল ইসলাম, দৈনিক নাগরিক ভাবনার উলিপুর প্রতিনিধি শাজাহান খন্দকার, দৈনিক প্রলয়ের ভ্রাম্যমাণ প্রতিনিধি নুর মোহাম্মদ রোকন, দৈনিক আলোকিত সকালের উলিপুর প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম এবং দৈনিক গণ তদন্তের চিলমারী প্রতিনিধি সোহেল রানা প্রমুখ।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের অনিয়ম-অবিচারের বিরুদ্ধে করতোয়া দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করছে এবং দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতা অব্যাহত রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














