৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে ধানের শীষের জোয়ার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাসভীর উল ইসলামকে নিয়ে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ১২৭
উলিপুরে ধানের শীষের জোয়ার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাসভীর উল ইসলামকে নিয়ে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা

শাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য তাসভীর উল ইসলাম মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পুরো উলিপুরে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের পর তাসভীর উল ইসলাম নির্বাচনী সফর শুরু করেন। গাইবান্ধা হরিপুর ব্রিজ হয়ে উলিপুরের পথে রওনা দিলে পথে পথে হাজারো নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

বুধবার দুপুরে হরিপুর এলাকায় পৌঁছালে প্রায় পাঁচ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়, যা পুরো উলিপুর শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। পরে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসংযোগে অংশ নেন, জনগণের হাতে ৩১ দফা নির্বাচনী অঙ্গীকারনামা ও লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন—
কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

সমাবেশে বক্তব্যে তাসভীর উল ইসলাম বলেন,
আমি নির্বাচিত হলে উলিপুরের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিল্প কলকারখানা স্থাপনই হবে আমার মূল লক্ষ্য।

উলিপুরের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। আমি বিশ্বাস করি, ধানের শীষের বিজয়ই হবে মানুষের মুক্তির বিজয়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘ ২২ বছর পর উলিপুরে ধানের শীষের প্রার্থী পেয়ে তারা নতুন উদ্দীপনায় মাঠে নেমেছেন। ঐক্যবদ্ধভাবে কাজ করে তাসভীর উল ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

উলিপুরে বিএনপির এই গণজোয়ারে সাধারণ ভোটারদের মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে। অনেকেই বলছেন, তাসভীর উল ইসলামের প্রার্থিতা উলিপুরের রাজনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে ধানের শীষের জোয়ার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাসভীর উল ইসলামকে নিয়ে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা

সময়: ১১:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
উলিপুরে ধানের শীষের জোয়ার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাসভীর উল ইসলামকে নিয়ে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরাশাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য তাসভীর উল ইসলাম মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পুরো উলিপুরে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের পর তাসভীর উল ইসলাম নির্বাচনী সফর শুরু করেন। গাইবান্ধা হরিপুর ব্রিজ হয়ে উলিপুরের পথে রওনা দিলে পথে পথে হাজারো নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। বুধবার দুপুরে হরিপুর এলাকায় পৌঁছালে প্রায় পাঁচ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়, যা পুরো উলিপুর শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। পরে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসংযোগে অংশ নেন, জনগণের হাতে ৩১ দফা নির্বাচনী অঙ্গীকারনামা ও লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন— কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী। সমাবেশে বক্তব্যে তাসভীর উল ইসলাম বলেন, আমি নির্বাচিত হলে উলিপুরের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিল্প কলকারখানা স্থাপনই হবে আমার মূল লক্ষ্য। উলিপুরের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। আমি বিশ্বাস করি, ধানের শীষের বিজয়ই হবে মানুষের মুক্তির বিজয়। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘ ২২ বছর পর উলিপুরে ধানের শীষের প্রার্থী পেয়ে তারা নতুন উদ্দীপনায় মাঠে নেমেছেন। ঐক্যবদ্ধভাবে কাজ করে তাসভীর উল ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। উলিপুরে বিএনপির এই গণজোয়ারে সাধারণ ভোটারদের মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে। অনেকেই বলছেন, তাসভীর উল ইসলামের প্রার্থিতা উলিপুরের রাজনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.