৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান: শুল্ক আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ৬৭
উলিপুরে নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান: শুল্ক আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা

উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নকল সিগারেট তৈরির একটি গোপন কারখানায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল, মোড়ক, কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

সোমবার (২২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উলিপুর থানার (ওসি) তদন্ত নাজমুস সাকিব সজীব।

পুলিশ জানায়, আটককৃতরা হলেন—আবুল খায়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫) ও নজিয়ার রহমান (৬০)। তাদের সবার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ পাঠানপাড়া গ্রামে। বাড়ির মালিক মজিদ মনডল পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি করে বাজারজাত করছিল। এ কাজে তারা জাল ব্যান্ডরোল ও আধুনিক ছাপার যন্ত্র ব্যবহার করছিল। অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল, মোড়ক, প্রিন্টার রোল, প্যাকেটিং সামগ্রী এবং সিগারেট তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে শুল্ক আইন ও বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করে মঙ্গলবার (২৩ জুলাই) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

উলিপুর থানার ওসি তদন্ত অফিসার নাজমুস সাকিব সজীব বলেন, “নকল ও জালিয়াতির মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়ার অপরাধে এদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের এ বিশেষ অভিযান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান: শুল্ক আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা

সময়: ০৯:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
উলিপুরে নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান: শুল্ক আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলাউলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নকল সিগারেট তৈরির একটি গোপন কারখানায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল, মোড়ক, কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। সোমবার (২২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উলিপুর থানার (ওসি) তদন্ত নাজমুস সাকিব সজীব। পুলিশ জানায়, আটককৃতরা হলেন—আবুল খায়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫) ও নজিয়ার রহমান (৬০)। তাদের সবার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ পাঠানপাড়া গ্রামে। বাড়ির মালিক মজিদ মনডল পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি করে বাজারজাত করছিল। এ কাজে তারা জাল ব্যান্ডরোল ও আধুনিক ছাপার যন্ত্র ব্যবহার করছিল। অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল, মোড়ক, প্রিন্টার রোল, প্যাকেটিং সামগ্রী এবং সিগারেট তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে শুল্ক আইন ও বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করে মঙ্গলবার (২৩ জুলাই) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। উলিপুর থানার ওসি তদন্ত অফিসার নাজমুস সাকিব সজীব বলেন, “নকল ও জালিয়াতির মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়ার অপরাধে এদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” পুলিশের এ বিশেষ অভিযান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.