৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে নদী ভাঙনে গৃহহারা বৃদ্ধার আহ্বানে সাড়া দিলেন ইউএনও

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ৪২
উলিপুরে নদী ভাঙনে গৃহহারা বৃদ্ধার আহ্বানে সাড়া দিলেন ইউএনও

শাহজাহান খন্দকার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে নদী ভাঙনের শিকার এক অসহায় বৃদ্ধার করুণ আকুতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধা মোবাইল ফোনে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলছেন—
“বাবা, আমার ঘরবাড়ি সব পানিতে ভেঙে যাচ্ছে। আমার কেউ নাই, যে আমার ঘরবাড়ি অন্য জায়গায় সরিয়ে নেবে। আমি এখন কোথায় যাব বাবা?”

হৃদয়বিদারক এই আহ্বান ইউএনওকে নাড়িয়ে দেয়। বিষয়টি জানার পর বুধবার ১৩ আগস্ট সকালে তিনি নিজেই ঘটনাস্থলে ছুটে গিয়ে বৃদ্ধার সঙ্গে কথা বলেন এবং তার অবস্থার খোঁজখবর নেন। ১৪ তারিখ সকালে সাময়িক সহায়তা হিসেবে ওই বৃদ্ধাকে দুই বান ঢেউটিন, ৬ হাজার টাকা নগদ অর্থ এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যবস্থা করে দেন।

স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নয়ন কুমার সাহা’র এই তাৎক্ষণিক মানবিক পদক্ষেপের প্রশংসা করেছেন। তবে তারা জানান, নদী ভাঙনে প্রতিদিনই মানুষ গৃহহারা হচ্ছে, জমি হারাচ্ছে, জীবিকা হারাচ্ছে। সাময়িক সহায়তা কষ্ট লাঘব করলেও মূল সমস্যার সমাধান হয় না। দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধান ছাড়া নদী ভাঙন প্রতিরোধ সম্ভব নয় বলে দাবি তাদের।

উল্লেখ্য, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের ভাঙনে উলিপুরের বিভিন্ন এলাকায় প্রতিবছর শত শত পরিবার বাস্তুচ্যুত হচ্ছে। স্থায়ী বাঁধ নির্মাণ ও নদী রক্ষা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ক্ষতিগ্রস্তরা বহুবার আন্দোলন করলেও কার্যকর পদক্ষেপ এখনও বাস্তবায়িত হয়নি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে নদী ভাঙনে গৃহহারা বৃদ্ধার আহ্বানে সাড়া দিলেন ইউএনও

সময়: ০৮:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
উলিপুরে নদী ভাঙনে গৃহহারা বৃদ্ধার আহ্বানে সাড়া দিলেন ইউএনওশাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে নদী ভাঙনের শিকার এক অসহায় বৃদ্ধার করুণ আকুতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধা মোবাইল ফোনে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলছেন— “বাবা, আমার ঘরবাড়ি সব পানিতে ভেঙে যাচ্ছে। আমার কেউ নাই, যে আমার ঘরবাড়ি অন্য জায়গায় সরিয়ে নেবে। আমি এখন কোথায় যাব বাবা?” হৃদয়বিদারক এই আহ্বান ইউএনওকে নাড়িয়ে দেয়। বিষয়টি জানার পর বুধবার ১৩ আগস্ট সকালে তিনি নিজেই ঘটনাস্থলে ছুটে গিয়ে বৃদ্ধার সঙ্গে কথা বলেন এবং তার অবস্থার খোঁজখবর নেন। ১৪ তারিখ সকালে সাময়িক সহায়তা হিসেবে ওই বৃদ্ধাকে দুই বান ঢেউটিন, ৬ হাজার টাকা নগদ অর্থ এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যবস্থা করে দেন। স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নয়ন কুমার সাহা’র এই তাৎক্ষণিক মানবিক পদক্ষেপের প্রশংসা করেছেন। তবে তারা জানান, নদী ভাঙনে প্রতিদিনই মানুষ গৃহহারা হচ্ছে, জমি হারাচ্ছে, জীবিকা হারাচ্ছে। সাময়িক সহায়তা কষ্ট লাঘব করলেও মূল সমস্যার সমাধান হয় না। দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধান ছাড়া নদী ভাঙন প্রতিরোধ সম্ভব নয় বলে দাবি তাদের। উল্লেখ্য, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের ভাঙনে উলিপুরের বিভিন্ন এলাকায় প্রতিবছর শত শত পরিবার বাস্তুচ্যুত হচ্ছে। স্থায়ী বাঁধ নির্মাণ ও নদী রক্ষা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ক্ষতিগ্রস্তরা বহুবার আন্দোলন করলেও কার্যকর পদক্ষেপ এখনও বাস্তবায়িত হয়নি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.