উলিপুরে নবাগত ইউএনও’র সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা
- সময়: ১২:৩৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৭

স্টাফ রিপোর্টার, মোঃ শাহজাহান খন্দকার
কুড়িগ্রামের উলিপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উলিপুরের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার উলিপুরের সকল সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব উলিপুর এর সভাপতি মিজানুর রহমান লিটন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য মোহাইমিনুল ইসলাম, নূর মোহাম্মদ রোকন, মোঃ রফিকুল ইসলাম রফিক, মাসুদ করিমী, উলিপুর প্রেসক্লাবের সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমী, সাধারন সম্পাদক উত্তম কুমার সেন লক্ষন গুপ্ত প্রমূখ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














