৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে নৌঘাট পরির্দশন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬৮
উলিপুরে নৌঘাট পরির্দশন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান

স্টাফ রিপোর্টার,মোঃ শাহজাহান খন্দকার

মানুষ যাতে কষ্ট না পায় সে লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, চিলমারী উপজেলায় বর্ষা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ডানতীর মেরামত করা হয়েছে। নদ নদী খনন কাজ করা হচ্ছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর নৌঘাট কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। তিনি আরও বলেন, হাতিয়া ইউনিয়নে স্লুইচ গেট নির্মাণে জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শহিদুল ইসলাম, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহাবুবর রহমান, রংপুর বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা, হাতিয়া ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া প্রমুখ।

এছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ব্রহ্মপূত্র বামতীর সুরক্ষা বাঁধ, চিলমারী উপজেলার রানীগঞ্জ, রৌমারী উপজেলার বলদমারা ঘাট ও নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ বাঁধের কার্যক্রম পরিদর্শন করেন। এ-সময় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট পেপারে সাংবাদিক বৃন্দ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে নৌঘাট পরির্দশন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান

সময়: ১২:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
উলিপুরে নৌঘাট পরির্দশন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানস্টাফ রিপোর্টার,মোঃ শাহজাহান খন্দকার মানুষ যাতে কষ্ট না পায় সে লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, চিলমারী উপজেলায় বর্ষা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ডানতীর মেরামত করা হয়েছে। নদ নদী খনন কাজ করা হচ্ছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর নৌঘাট কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। তিনি আরও বলেন, হাতিয়া ইউনিয়নে স্লুইচ গেট নির্মাণে জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শহিদুল ইসলাম, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহাবুবর রহমান, রংপুর বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা, হাতিয়া ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া প্রমুখ। এছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ব্রহ্মপূত্র বামতীর সুরক্ষা বাঁধ, চিলমারী উপজেলার রানীগঞ্জ, রৌমারী উপজেলার বলদমারা ঘাট ও নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ বাঁধের কার্যক্রম পরিদর্শন করেন। এ-সময় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট পেপারে সাংবাদিক বৃন্দ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.