উলিপুরে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- সময়: ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ২২১

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
পবিত্র আশুরা উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। শনিবার (৫ জুলাই) উপজেলার ঐতিহ্যবাহী ক্বারী রজব আলী নূরাণী হিফজুল কুরআন দ্বীনিয়া মাদ্রাসার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
“পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক, উলিপুর আলিয়া মাদ্রাসা। তিনি আশুরার ইতিহাস, শিক্ষা এবং মুসলিম উম্মাহর জন্য এর তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. মোস্তাফিজুর রহমান, মাওলানা মো. নুরনবী নাঈম ও মাওলানা মো. নুরুল্লাহ হাদী। সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মো. রাহবার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-নাত পরিবেশিত হয়, যা উপস্থিত সকলকে মোহিত করে। শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
উল্লেখ্য, আগামীকাল ৬ জুলাই ২০২৫ (১০ মুহাররম ১৪৪৭ হিজরি) সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














