৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৩
উলিপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহজাহান খন্দকার: স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও সুধীজন।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহাদাত হোসেন এবং ইসলামী আন্দোলন উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক। তাঁরা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) মানবজাতির মুক্তির দূত। তাঁর জীবনাদর্শ, শিক্ষণীয় বিষয় ও দিকনির্দেশনা অনুসরণ করলে সমাজ থেকে অন্যায়-অবিচার, হিংসা-বিদ্বেষ দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে।

 

আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সময়: ০৭:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
উলিপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতশাহজাহান খন্দকার: স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম   পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও সুধীজন।   অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহাদাত হোসেন এবং ইসলামী আন্দোলন উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক। তাঁরা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) মানবজাতির মুক্তির দূত। তাঁর জীবনাদর্শ, শিক্ষণীয় বিষয় ও দিকনির্দেশনা অনুসরণ করলে সমাজ থেকে অন্যায়-অবিচার, হিংসা-বিদ্বেষ দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে।   আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.