৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে প্রশাসনের কড়া নজরদারিতে প্রতিমা বিসর্জন সম্পন্ন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৬:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / ৭৮
উলিপুরে প্রশাসনের কড়া নজরদারিতে প্রতিমা বিসর্জন সম্পন্ন

শাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব-২০২৫ এর প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে উলিপুর কাচারী পুকুর পাড়ে উপজেলা প্রশাসনের কড়া নজরদারিতে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে এসে কাচারী পুকুরে বিসর্জন দেওয়া হয়। দুর্গোৎসব শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করেছে বাংলাদেশ আনসার-ভিডিপি, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস ও র‌্যাব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ২০২৫।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা বলেন, “সারা দেশের মতো উলিপুরেও দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করেছে। আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

উলিপুর উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক রফিক আহমেদ জানান, “যৌথ প্রচেষ্টাতেই সবকিছু সম্ভব হয়েছে। এবারের দুর্গাপূজায় উলিপুরের তরুণ আনসার সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “পরিশ্রমের সার্থকতা তখনই আসে যখন তার সুফল জনগণের চোখে ভেসে ওঠে। এবারের দুর্গোৎসবও তারই প্রমাণ।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, “দিন-রাত তন্দ্রাহীন পরিশ্রমের ফলেই আজ জনগণ সন্তুষ্ট। এর চেয়ে বড় প্রাপ্তি আমাদের জন্য আর কিছু হতে পারে না।”

শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উলিপুরে শারদীয় দুর্গোৎসব ২০২৫ সফলভাবে সমাপ্ত হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে প্রশাসনের কড়া নজরদারিতে প্রতিমা বিসর্জন সম্পন্ন

সময়: ০৬:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
উলিপুরে প্রশাসনের কড়া নজরদারিতে প্রতিমা বিসর্জন সম্পন্নশাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব-২০২৫ এর প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে উলিপুর কাচারী পুকুর পাড়ে উপজেলা প্রশাসনের কড়া নজরদারিতে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে এসে কাচারী পুকুরে বিসর্জন দেওয়া হয়। দুর্গোৎসব শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করেছে বাংলাদেশ আনসার-ভিডিপি, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস ও র‌্যাব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ২০২৫। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা বলেন, “সারা দেশের মতো উলিপুরেও দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করেছে। আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।” উলিপুর উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক রফিক আহমেদ জানান, “যৌথ প্রচেষ্টাতেই সবকিছু সম্ভব হয়েছে। এবারের দুর্গাপূজায় উলিপুরের তরুণ আনসার সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।” উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “পরিশ্রমের সার্থকতা তখনই আসে যখন তার সুফল জনগণের চোখে ভেসে ওঠে। এবারের দুর্গোৎসবও তারই প্রমাণ।” উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, “দিন-রাত তন্দ্রাহীন পরিশ্রমের ফলেই আজ জনগণ সন্তুষ্ট। এর চেয়ে বড় প্রাপ্তি আমাদের জন্য আর কিছু হতে পারে না।” শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উলিপুরে শারদীয় দুর্গোৎসব ২০২৫ সফলভাবে সমাপ্ত হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.