উলিপুরে বজ্রপাতে এক নারীসহ গবাদি পশুর মৃত্যু
- সময়: ০৭:৫০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ১৫২

শাহজাহান খন্দকার,স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম:কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে চামেলী রাণী (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে, সেই সাথে গৃহপালিত একটি গরুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায় উপজেলার ধরণী বারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের, মধুপুর ক্লিনিক পাড়া গ্রামে শুক্রবার সকালে বৃষ্টি শুরু হলে চামেলী রাণী খড়ের গাদা থেকে গরু গোয়ালঘরে আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। একই সময়ে তার একটি বকনা গরুও মারা যায়। নিহত চামেলী রাণী দুই সন্তানের জননী ছিলেন। তার মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনার পর এলাকায় শোকের পাশাপাশি বজ্রপাত নিয়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন সবাইকে দুর্যোগকালীন সময়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














