নোটিশ :
উলিপুরে বিএনপি’র আনন্দ শোভা যাত্রায় নেতকর্মীর ঢল
জনসংযোগ ডেস্ক
- সময়: ১০:১৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ১৬৯

স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম,শাহজাহান খন্দকার:কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’হর আহ্বায়ক কমিটি দেয়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি।
বুধবার(২১ মে) বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দসহ উপজেলার পৌরসভা সহ ইউনিয়নের নেত্রীবৃন্দ।
আনন্দ শোভা যাত্রা শেষে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচানা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোঃ তারিক আবুল আলা চৌধুরী আহ্বায়ক উলিপুর উপজেলা বিএনপি। ওবায়দুর রহমান বুলবুল যুগ্ম আহ্বায়ক উলিপুর উপজেলা বিএনপি।
মোঃ হায়দার আলী মিয়া সদস্য সচিব উলিপুর উপজেলা বিএনপি, প্রমুখ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :




















