উলিপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- সময়: ০৬:১৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
- / ৬০

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৪ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে ‘ডায়াবেটিস’ সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ডায়াবেটিস সেন্টার উলিপুর এর উদ্যোগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উলিপুর ডায়াবেটিস সেন্টারে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উলিপুর ডায়াবেটিস সেন্টার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উলিপুর আলিয়া মাদরাসা প্রাঙ্গণে এসে আলোচনা সভার মাধ্যমে সমাপ্তি এবং দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন ডা: নাজমুল হুদা শামীম।
উলিপুর ডায়াবেটিক সেন্টারের পরিচালক ডা: নাজমুল হুদা শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মাও. আজিজার রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও: শফিকুল ইসলাম সহ অন্যান্যরা
উক্ত আলোচনা সভায় বক্তারা, ডায়াবেটিস রোগীদের নিয়মিত পরীক্ষা, ব্যায়াম করা, সুষম খাদ্য গ্রহণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ইনসুলিন গ্রহণ করা এবং সুশৃঙ্খল জীবন যাপনের উপর গুরুত্বারোপ করেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.













