উলিপুরে ব্রম্মপুত্র নদে গোসল করতে নেমে প্রাণ হারালেন দুই ভাই
- সময়: ১০:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ৪৭

স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম,শাহজাহান খন্দকার:কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে প্রাণ হারালেন দুই ভাই, নিখোঁজ ইব্রাহিম ও ইমরান নামের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
সোমবার (১২ মে) সকাল ৭টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
এলাকা বাসীর তথ্য অনুযায়ী জানা যায় , শিশু ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮)আপন দুই ভাই। গত শনিবার (১০ মে) আনুমানিক বেলা ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায় । খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সোমবার সকালে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার ভাটিতে হাতিয়া ইউনিয়নের পালের ঘাট নামক এলাকায় দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














