৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / ৩০
উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম

মোঃ শাহজাহান খন্দকার

 

কুড়িগ্রামের উলিপুরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫ (১) ধারা লঙ্ঘনের অপরাধে ১ টি ইটভাটার কর্তৃপক্ষকে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারী) উলিপুর উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষিজমির মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করার অপরাধে উলিপুরের তবকপুরে অবস্থিত মেসার্স এম আর বি ইকো ব্রিকস নামক ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ভাটায় কৃষিজমির মাটি ব্যবহার না করার জন্য সতর্কও করা হয়।

 

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

 

 

এসময় কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে”।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা

সময়: ০১:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানাস্টাফ রিপোর্টার কুড়িগ্রাম মোঃ শাহজাহান খন্দকার   কুড়িগ্রামের উলিপুরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫ (১) ধারা লঙ্ঘনের অপরাধে ১ টি ইটভাটার কর্তৃপক্ষকে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।   মঙ্গলবার (১৪ জানুয়ারী) উলিপুর উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।   এসময় ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষিজমির মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করার অপরাধে উলিপুরের তবকপুরে অবস্থিত মেসার্স এম আর বি ইকো ব্রিকস নামক ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ভাটায় কৃষিজমির মাটি ব্যবহার না করার জন্য সতর্কও করা হয়।     ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।     এসময় কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে”।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.