৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে মাদকমুক্ত সমাজ চায় এলাকাবাসী

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:১৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ১০১

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে দিন দিন বেড়েই চলেছে মাদক ব্যবসা ও সেবনের প্রবণতা। এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পায়নি কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরাও। উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়েছে মাদক কারবারিদের জাল।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিশেষ করে তবকপুর ইউনিয়নে মাদক সেবন ও বেচাকেনা অতিমাত্রায় বেড়ে গেছে। স্থানীয় সচেতন মহল বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এলাকাবাসীর দাবি, প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তাহলেই গড়ে তোলা সম্ভব একটি মাদকমুক্ত উলিপুর।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে মাদকমুক্ত সমাজ চায় এলাকাবাসী

সময়: ০৮:১৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে দিন দিন বেড়েই চলেছে মাদক ব্যবসা ও সেবনের প্রবণতা। এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পায়নি কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরাও। উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়েছে মাদক কারবারিদের জাল। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিশেষ করে তবকপুর ইউনিয়নে মাদক সেবন ও বেচাকেনা অতিমাত্রায় বেড়ে গেছে। স্থানীয় সচেতন মহল বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।” এলাকাবাসীর দাবি, প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তাহলেই গড়ে তোলা সম্ভব একটি মাদকমুক্ত উলিপুর।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.