৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আনসার ভিডিপি যাচাই-বাছাই সম্পন্ন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৩
উলিপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আনসার ভিডিপি যাচাই-বাছাই সম্পন্ন

শাহজাহান খন্দকার: কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিবছরের মতো এবছরও আনসার ভিডিপি সদস্য যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

 

যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাশেদুল ইসলাম (রাজীবপুর)। এসময় উপস্থিত ছিলেন— চিলমারী উপজেলার উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক শাহীন আহমেদ, উলিপুর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহেনাজ পারভীন, উপজেলা প্রশিক্ষিকা কাজী তাহেরা খাতুন, উপজেলা প্রশিক্ষক রফিক আহমেদ এবং উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক নাহিদ ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভাতাভোগী আনসার দলনেতা, দলনেত্রী ও কমান্ডারগণ।

 

আসন্ন দুর্গাপূজার সময় প্রতিটি পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আনসার ভিডিপি যাচাই-বাছাই সম্পন্ন

সময়: ০৭:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
উলিপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আনসার ভিডিপি যাচাই-বাছাই সম্পন্নশাহজাহান খন্দকার: কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিবছরের মতো এবছরও আনসার ভিডিপি সদস্য যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।   যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাশেদুল ইসলাম (রাজীবপুর)। এসময় উপস্থিত ছিলেন— চিলমারী উপজেলার উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক শাহীন আহমেদ, উলিপুর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহেনাজ পারভীন, উপজেলা প্রশিক্ষিকা কাজী তাহেরা খাতুন, উপজেলা প্রশিক্ষক রফিক আহমেদ এবং উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক নাহিদ ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভাতাভোগী আনসার দলনেতা, দলনেত্রী ও কমান্ডারগণ।   আসন্ন দুর্গাপূজার সময় প্রতিটি পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.