৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে সরকারি রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করে পতাকা উত্তলন স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:৩২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / ৫১
উলিপুরে সরকারি রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করে পতাকা উত্তলন স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম

ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তিন দিন শোক পালন করা হচ্ছে। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয় বৃহস্পতিবার থেকে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত না করে পূর্ণ উত্তোলন ও তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন না করার ঘটনা ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়ন ভূমি অফিসে। বৃহস্পতিবার( ২৪ এপ্রিল) দুপুর ২ টার পর গেলে জাতীয় পতাকা পূর্ণ উত্তোলন করে রাখা দেখতে পাওয়া যায়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে অফিসে এসে পতাকা পূর্ন উত্তোলন করেছে অফিস কতৃপক্ষ এবং এখন পর্যন্ত পূর্ণ উত্তোন করেই রাখা হয়েছে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে পরবর্তীতে ৩ টার দিকে জাতীয় পতাকা অর্ধনমিত করতে দেখা যায়।এ বিষয়ে ধামশ্রেণী ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আইয়ুব আলী বলেন, বিষয়টি আমার জানা ছিলো না এবং অফিস থেকেও আমাদের বলে নি। বিষয়টি ইউএনও স্যার পরবর্তীতে বলার পর নামানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা জানান, ওই ভূমি সহকারী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুরে সরকারি রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করে পতাকা উত্তলন স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম

সময়: ১১:৩২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
উলিপুরে সরকারি রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করে পতাকা উত্তলন স্টাফ রিপোর্টার কুড়িগ্রামক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তিন দিন শোক পালন করা হচ্ছে। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয় বৃহস্পতিবার থেকে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত না করে পূর্ণ উত্তোলন ও তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন না করার ঘটনা ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়ন ভূমি অফিসে। বৃহস্পতিবার( ২৪ এপ্রিল) দুপুর ২ টার পর গেলে জাতীয় পতাকা পূর্ণ উত্তোলন করে রাখা দেখতে পাওয়া যায়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে অফিসে এসে পতাকা পূর্ন উত্তোলন করেছে অফিস কতৃপক্ষ এবং এখন পর্যন্ত পূর্ণ উত্তোন করেই রাখা হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে পরবর্তীতে ৩ টার দিকে জাতীয় পতাকা অর্ধনমিত করতে দেখা যায়।এ বিষয়ে ধামশ্রেণী ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আইয়ুব আলী বলেন, বিষয়টি আমার জানা ছিলো না এবং অফিস থেকেও আমাদের বলে নি। বিষয়টি ইউএনও স্যার পরবর্তীতে বলার পর নামানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা জানান, ওই ভূমি সহকারী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.