উলিপুরে ২০ কেজি গাঁজাসহ ডিবি’র হাতে গ্রেফতার -১
- সময়: ১১:১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ৬২

মোঃ শাহজাহান খন্দকার,স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতাররকৃত মাদক কারবারি নাম মোঃ আব্দুস সালাম (৪৫)। তিনি উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা এলাকার বাসিন্দা
পুলিশ তথ্য সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি টিম। অভিযানে ওই এলাকার মাদক কারবারি আব্দুস সালামকে গ্রেপ্তার করে। এসময় তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














