উলিপুর উপজেলায় তেঁতুলগাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যু
- সময়: ০২:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৫

মোঃ শাহজাহান খন্দকার,স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তেঁতুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল্লাহ হোসাইন (১১) নামের এক শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরবাড়ি এলাকায়।নিহতর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ধামশ্রেনী ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকার রাজু মিয়ার শিশু পুত্র আব্দুল্লাহ ধামশ্রেনী ফুটবল খেলার মাঠ সংলগ্ন তেঁতুলগাছে উঠে।
এসময় অসাবধনতা বসত গাছ থেকে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত আব্দুল্লাহ ধামশ্রেনী ইন্দারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। নিহত শিশু আব্দুল্লাহ’র মামা রানা মিয়া বলেন, আজ স্কুল বন্ধ থাকার সুযোগে আব্দুল্লাহ বাড়ি সংলগ্ন ধামশ্রেনী ঠাকুরবাড়ি মাঠে খেলাধুলা করছিল।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














