৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুর এক সপ্তাহ ধরে অচল সরকারি অ্যাম্বুলেন্স! দুর্ভোগে জনগণ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ৭৬
উলিপুর এক সপ্তাহ ধরে অচল সরকারি অ্যাম্বুলেন্স! দুর্ভোগে জনগণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র সরকারি অ্যাম্বুলেন্সটি গত এক সপ্তাহ ধরে অচল হয়ে পড়ে রয়েছে। জরুরি চিকিৎসা সেবার জন্য নির্ভরযোগ্য এই পরিবহন ব্যবস্থার হঠাৎ অচল হয়ে যাওয়া উপজেলাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে যাওয়ার পর কর্তৃপক্ষ কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে রোগীদেরকে বাধ্য হয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স বা প্রাইভেট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে হাসপাতাল কিংবা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যেতে হচ্ছে। এতে সাধারণ ও দরিদ্র রোগীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আরও অভিযোগ উঠেছে, অ্যাম্বুলেন্স চালককে হাসপাতালের বাইরের কাজে বা কোনো কর্তার ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে বলেই সরকারি যানবাহনটি সচেতনভাবে অকেজো করে রাখা হতে পারে। যদি এমনটি হয়ে থাকে, তবে তা শুধু দায়িত্বজ্ঞানহীনতা নয়, বরং এটি জনগণের অধিকার হরণ এবং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার বলেই মনে করছেন সচেতন মহল।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত অ্যাম্বুলেন্সটি মেরামতের দাবি জানিয়ে বলেন, “মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করা চলতে পারে না।”

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তারা জানান, জরুরি চিকিৎসা সেবার নিরবচ্ছিন্নতা রক্ষায় দ্রুত অ্যাম্বুলেন্সটি সচল করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

উলিপুর এক সপ্তাহ ধরে অচল সরকারি অ্যাম্বুলেন্স! দুর্ভোগে জনগণ

সময়: ১০:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
উলিপুর এক সপ্তাহ ধরে অচল সরকারি অ্যাম্বুলেন্স! দুর্ভোগে জনগণউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র সরকারি অ্যাম্বুলেন্সটি গত এক সপ্তাহ ধরে অচল হয়ে পড়ে রয়েছে। জরুরি চিকিৎসা সেবার জন্য নির্ভরযোগ্য এই পরিবহন ব্যবস্থার হঠাৎ অচল হয়ে যাওয়া উপজেলাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে যাওয়ার পর কর্তৃপক্ষ কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে রোগীদেরকে বাধ্য হয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স বা প্রাইভেট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে হাসপাতাল কিংবা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যেতে হচ্ছে। এতে সাধারণ ও দরিদ্র রোগীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। আরও অভিযোগ উঠেছে, অ্যাম্বুলেন্স চালককে হাসপাতালের বাইরের কাজে বা কোনো কর্তার ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে বলেই সরকারি যানবাহনটি সচেতনভাবে অকেজো করে রাখা হতে পারে। যদি এমনটি হয়ে থাকে, তবে তা শুধু দায়িত্বজ্ঞানহীনতা নয়, বরং এটি জনগণের অধিকার হরণ এবং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার বলেই মনে করছেন সচেতন মহল। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত অ্যাম্বুলেন্সটি মেরামতের দাবি জানিয়ে বলেন, “মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করা চলতে পারে না।”

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তারা জানান, জরুরি চিকিৎসা সেবার নিরবচ্ছিন্নতা রক্ষায় দ্রুত অ্যাম্বুলেন্সটি সচল করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.