এমপি আনার হত্যায় এবার ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা আটক
- সময়: ০৮:৫৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
- / ৪৬

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করেছে গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে ঢাকার ডিএমপির ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।
আটক বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীন উদ্দিন জানান, রাতে ডিএমপি থেকে ডিবি পুলিশ ঝিনাইদহে এসেছিল।
তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে। তবে কী মামলায় বা কোন ব্যাপারে নিয়ে গেছে তা আমি নিশ্চিত বলতে পারছি না।
তবে স্থানীয়দের দাবী,এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার অন্যতম হোতা শিমুল ভূঁইয়ার নিকট আত্মীয় কাজী কামাল আহম্মেদ বাবু।
আনার হত্যার ঘটনায় তার কাছ থেকে কোন তথ্য পাওয়া যেতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














