এমপি জগলুল হায়দারের নির্দেশনায় শ্যামনগরে অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ
- সময়: ০১:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ৫৯

রকিবুল হাসান শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
আগামী ৩১ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত সকাল সন্ধা বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নির্দেশনায় উপজেলা যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দের আয়োজনে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ হয়েছে।
আজ ৩০ অক্টোবর(সোমবার) সন্ধা সাড়ে ৬টায় ৫ শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি শ্যামনগর পরিবহন কাউন্টার চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম সোহেল রানা বাবুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এম এম মাহবুব বাবুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন
উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুগ্ন আহবায়ক প্রভাষক মিজানুর রহমান মিজান,
উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো:হাফিজুর রহমান হাফিজ, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব গোলাম মোস্তফা (মোস্ত), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েস, শ্যামনগর মটর শ্রমীকের সভাপতি সাবের মিস্ত্রী, যুবলীগ নেতা শেখ সুজন, এস এম ফেরদাউস হায়দার, শ্যামনগর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান হাসান, শ্যামনগর কলেজ ছাত্রলীগ নেতা এস এম ফয়সাল হায়দার ।
এসময় আরোও উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন যুবলীগের আওবায়ক ইউপি সদস্য অহিদুল ইসলাম, পদ্মপুকুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল রহমান শফি, মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল্যাহ, শ্যামনগর পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খান জাকির হোসেন পলাশ, ইউপি সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ খান সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সমার্থকবৃন্দ।
এসময় বক্তারা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান এবং সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী চক্রান্ত সহ সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে বলেও হুশিয়ারি দেন। বক্তারা আগামীকাল ৩১ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত বিএনপি জামাতের ডাকা অবরোধকে প্রতিহত করে শ্যামনগরে শান্তি রক্ষায় এমপি জগলুল হায়দারের নির্দেশে মাঠে থাকার আহবান জানান।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














