এমসি কলেজের ঘটনায় জামায়াতের বিবৃতির নিন্দা শিবিরের
- সময়: ০৫:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯২
সিলেট প্রতিনিধি:
সিলেট এমসি কলেজের ঘটনায় সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির সিলেট মহানগর
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ ও মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু এক যৌথ বিবৃতে বলেন
“সিলেটের এমসি কলেজে গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্ধে হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় রাজনৈতিক মহল ফায়দা হাসিল করতে ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে আসছে। আজ সন্ধায় সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলামের প্রদত্ত একটি বক্তব্য আমাদের নজরে আসে। আমরা তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্দ্বকে সংঘবদ্ধ অপপ্রচারের মাধ্যমে ছাত্রশিবিরে উপর দায় দিয়ে দেওয়ার অপচেষ্টা ইতোমধ্যে দেশবাসীর দৃষ্টিগোচর হয়েছে। সিলেট মহানগর জামায়াতের আমীরও এ অপপ্রচার দ্বারা বিভ্রান্ত হয়েছেন বলে আমরা মনে করছি। আমরা অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহারের জন্য আহ্বান জানাচ্ছি।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














