নোটিশ :
কচাকাটায় বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ র্যালি অনুষ্ঠিত
জনসংযোগ ডেস্ক
- সময়: ১১:৩৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ১২৮

মোঃ আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন নিশ্চিত হওয়ায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে কেদার ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালিটি বের করা হয়। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সৈয়দ আহমদ বাচ্চু ব্যাপারী, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান তোলা ব্যাপারী, যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুস সালাম, সদস্য সচিবসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
র্যালিতে অংশগ্রহণকারীরা জননেতা আলহাজ্ব সাইফুর রহমান রানা, বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী (কুড়িগ্রাম-১ আসন)-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :














