নোটিশ :
কচুয়ায় হত্যাসহ ৫ টি মামলার পলাতক আসামি গ্রেফতার
জনসংযোগ ডেস্ক
- সময়: ০২:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ১১২

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়ায় হত্যাসহ ৫ টি মামলার পলাতক আসামি রিয়াজুল ইসলাম(৩১) কে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকেল ৫টার দিকে কচুয়া উপজেলা চত্তর থেকে রিয়াজুলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রিয়াজুল ইসলাম কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সন্মানকাঠি গ্রামের আনছান শেখের ছেলে।
কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো:মনিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার রিয়াজুলের বিরুদ্ধে ২ টি হত্যা মামলা, নাশকতা ও দস্যুতাসহ মোট ৫ টি মামলা রয়েছে।সে দীর্ঘদিন পলাতক ছিল।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :














